ময়মনসিংহের ভালুকায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যদের মাঝে সোমবার দুপুরে মুরগী বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভালুকা এর আয়োজনে মুরগী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম.এ. ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, এসময় আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, যুবলীগ নেতা নূরে আলম সিদ্দীকী জিকু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভালুকা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি ডাঃ মতিউর রহমান।
ডা: মতিউর রহমান জানান, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের ৪৮ জন সদস্যদের মাঝে ১ হাজার মুরগী বিতরণ করা হয়।
