খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০২:১১ এএম

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ- স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো ও বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনের বিষয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসায় পরিবারের আবেদনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এবারের আবেদনেও তারা (খালেদা জিয়ার পরিবার) আগের মতোই স্থায়ী মুক্তি চেয়েছেন এবং বিদেশ যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। ফাইলটা আমাকে আজকেই (গতকাল) হস্তান্তর করা হয়েছে। আমাকে এটি বিবেচনা করতে হবে, পড়তে হবে, দেখতে হবে। তবে ফাইলটা অতিসত্বর নিষ্পত্তি করা হবে। মঙ্গলবার নাগাদ হয়ে যাবে।’

এক প্রশ্নে তিনি বলেন, ‘বহুবার আমি আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী যেই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে, এর বাইরে আইনিভাবে আমাদের আর কিছু করার নেই। তার পরও আমি দেখছি প্রথম যে চিঠি লেখা হয়েছিল, সেই আকারে একইভাবে আবার আবেদন করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত