ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম

ময়মনসিংহে ‘মহুয়া’ ট্রেনের নিচে কাটা পড়ে মো. আব্দুল করিম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নগরীর কৃষ্টপুর মসজিদ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের বসতঘর রেললাইনের পাশেই। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দুপুরে তিনি ঘর থেকে বের হয়ে ‘মহুয়া’ ট্রেনে কাটা পড়ে মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত