প্যারিস অলিম্পিক

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না রাশিয়া ও বেলারুশের অ্যাথলেট

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১০:৪০ এএম

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা।

রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। তাতে বেলারুশ সমর্থন দেয় পুতিনের দেশকে। প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করেছে অলিম্পিক কমিটি।

এই দুই দেশের অ্যাথলেটরা অলিম্পিকে অংশ নেবেন নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে। তবে তারা উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারছেন না। সমাপনী অনুষ্ঠানে থাকবেন কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইওসি।

আইওসি থেকে বলা হয়, 'তারা নিরপেক্ষ অ্যাথলেট হলেও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না। তবে ইভেন্টে অংশ নেওয়ার পূর্ণ সুযোগ থাকছে তাদের (রাশিয়া ও বেলারুশ অ্যাথলেট)।'

রাশিয়ার পাসপোর্টধারী ১২ জন এবং বেলারুশের ৭ জন অ্যাথলেট প্যারিস অলিম্পিকে খেলা নিশ্চিত করেছেন।

আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে ২০২৪ প্যারিস অলিম্পিক। তবে ফুটবল ইভেন্ট শুরু হবে ২৪ জুলাই থেকে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত