মিরপুরে টস জিতলেন জ্যোতি, ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:২৩ পিএম

এক দশক পর বাংলাদেশে পা রাখল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ২০১৪ সালে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বাড়ি ফিরেছিলেন অ্যালিসা হিলি। অ্যালিসার সেই বাংলাদেশ সফরের এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ নারী দলের অধিনায়ক। 

মিরপুরে এ দুজনের মধ্যে টসভাগ্য সঙ্গী হয়েছে জ্যোতির। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পয়েন্টের গুরুত্বও বেশি। 

বাংলাদেশের মেয়েদের সেরা সাফল্য একবার এশিয়া কাপ জয় আর অস্ট্রেলিয়ার মেয়েরা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ১২ বার আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ৯ বার।

বাংলাদেশ একাদশ:

নিগার সুলতানা (অধিনায়ক, কিপার), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া একাদশ:

আ্যালিসা হিলি (অধিনায়ক, কিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, তালিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহ্যাম, অ্যালানা কিং, কিম গার্থ, মেগান শুট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত