সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী ২৬ মার্চ থেকে

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০১:৫৭ এএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪ আগামী ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ ২০২৪ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। সবাই সপরিবারে আমন্ত্রিত। সমরাস্ত্র প্রদর্শনী এলাকায় কোনো প্রকার আগ্নেয়াস্ত্র অথবা বিস্ফোরক জাতীয় দ্রব্য বহন না করার জন্য সম্মানিত দর্শকদের বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত