নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর এলাকায় ৪ ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (২২ মার্চ) সকালে গোগনগর এলাকায় গুণপিটুনির পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত ছিনতাইকারীরা হলো নারায়ণগঞ্জ সদর থানা এলাকার জল্লারপাড়া মসজিদ গলির রবিন গাজী (২৬), শহীদ নগর মেম্বার গলির মহিউদ্দিন (২৮), গোপচর বড় মসজিদের অনিক হাসান (২৮) ও বন্দর থানা এলাকার বাসিন্দা নয়ন (৩২)।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, শুক্রবার ভোরে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে জানতে পারি, গোপনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠাই। অভিযুক্ত চার ব্যক্তিকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চিকিৎসাধীন আছে। তারা সড়কে ছিনতাই করত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
