যুক্তরাষ্ট্রে সফরে গেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শনিবার (২২ মার্চ) রাত ৩টা ১০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাত্রা করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে আগামী ৩১ মার্চ দেশে ফিরবেন তিনি।
এদিকে প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
