প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে থাকলো বাংলাদেশ

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০২:৫১ পিএম

ভিশ্ব ফার্নান্দোর বলে টোকা দিতে গিয়ে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দিলেন খালেদ ও। তাতে ১৮৮ রানেই গুটিয়ে গেছে স। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে ৯২ রানে পিছিয়ে থাকলো স্বাগতিকরা।

বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতার ইনিংসে বাংলাদেশকে দুইশর কাছাকাছি নেওয়ার কারিগর দুই বোলার তাইজুল ইসলাম ও সৈয়দ খালেদ।

 

প্রথম দিনের শেষ দিকে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ার সেরা ইনিংসে ৪৭ রান করেন তাইজুল। দশ নম্বরে নামা খালেদ নিজের আগের সেরা অপরাজিত ৪ ছাড়িয়ে করেন ২২ রান।

 

এছাড়া ২০ ছুঁতে পেরেছেন শুধু লিটন কুমার দাস (২৫)। তাইজুলের সঙ্গে তার ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ইনিংসের সর্বোচ্চ ৪১ রান। শেষ দিকে নবম উইকেটে ৪০ রান যোগ করেছেন খালেদ ও শরিফুল ইসলাম।

 

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ভিশ্ব ফার্নান্দো। অন্য দুই পেসার কাসুন রাজিথা ও লাহিরু কামারা ধরেছেন ৩টি করে শিকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত