প্রথম ইনিংসের ধারাবাহিকতায় এবারও শতরানের জুটি গড়লেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দিনের শুরুতেই খালেদ নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্দোকে ফেরালেও এর পর হতাশ হতে হয় বাংলাদেশকে।
চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড ২১৬ রানের। গতকাল বাংলাদেশের প্রত্যাশা ছিল ২৫০ রানের মধ্যে লঙ্কানদের বেঁধে রাখা। তারা চেয়েছিল ৩০০। সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে। প্রথম সেশন শেষে তাদের লিড ৩২৫ রানের।
ধনঞ্জয়া অপরাজিত আছেন ৮৫ রানে। আর ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে ৫০ রানে অপরাজিত কামিন্দু। শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২৩৩ রান।
