পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০১:৪৮ পিএম

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর উপস্থিতিতে গত ২ মার্চ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মো. মনিরুল ইসলা পুননির্বাচিত এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত