ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকালে ডাম্প বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানার উত্তর কোটাবাটো প্রদেশের অ্যান্টিপাস পৌরসভার প্রধান সড়কে এ সংঘর্ষ হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্যামুয়েল লুমায়ন জানান, ঘটনাস্থল থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ব্রেক কাজ না করায় গাড়িটি ভ্যানকে ধাক্কা দেয়। ফিলিপাইনের সংবাদমাধ্যম ডেইলি ইনকুইরার জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ভ্যানে ১৫ জন যাত্রী ছিল। গাড়ির চালক ঘটনাস্থলেই মারা গেছেন। তবে ট্রাক চালক বেঁচে আছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।
বিয়ের কার্ডে বরের বাবা লিখলেন ‘উপহার চাই না, শুধু মোদিকে ভোট দেবেন’