গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দুর্দান্ত জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। বুধবার মওলানা ভাসানী স্টেডিয়াসে আরশাদ হোসেন এবং ভারতের ইশরাত ইকতিদারের হ্যাটট্রিকে ১৬-৩ গোলে দিলকুশা স্পোর্টিংকে উড়িয়ে দিয়েছে পুরনো ঢাকার দলটি।
ইকতিদার হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন। এছাড়া জয়ী দলের মাহবুব হোসেন ও ভারতের অনিকেত গৌরব করেছেন জোড়া গোল। তাসিন আলী, মো. সাদ্দাম, তাহের আলী, হাসান যুবায়ের নিলয় এবং রাজু আহমেদ তপু একটি করে গোল করে দলকে বড় জয় এনে দিতে অবদান রাখেন।
বিপরীতে দিলকুশার সাগর, জাবার ও ভারতের রাকেশ একটি করে গোল পেলেও দলের হার ঠেকাতে পারেননি।
