বিইউপিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন 

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১১:০৭ এএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিইউপি কালচারাল ফোরাম এর উদ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়। দিবসটির গুরুত্ব ও ঐতিহাসিক তাৎপর্য আগামী প্রজন্মের কাছে যথাযথভাবে সঞ্চারণের লক্ষ্যে দিবসটি পালন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা এবং ‘অসমাপ্ত মহাকাব্য’ ও ‘মুুজিবনগর: বাংলাদেশের প্রথম রাজধানী’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন। 

আলোচনাসভায় বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। 

উক্ত অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উক্ত আলোচনাসভায় অনলাইনে যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত