হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি মৌসুমের প্রথম পাঁচ মাস মাঠের বাইরেই থাকতে হয় ডি ব্রুইনেকে। দীর্ঘদিন পর দলে ফিরে আবারও চোট পান তিনি। কুঁচকির চোটে খেলতে পারেননি এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যানসিটির জয়ের ম্যাচে।
একই চোটের কারণে ফিফা উইন্ডোতে বেলজিয়ামের দুই ম্যাচের একটিতেও খেলতে পারেননি এই প্লেমেকার।
অনুশীলনে ফিরেছেন ডি ব্রুইনে। প্রথমে সিটির অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে তিনি অনুশীলন করেন। আজ বৃহস্পতিবার ম্যানসিটির মূল দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা ডি ব্রুইনের।
আগামী রবিবার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ডি ব্রুইনের খেলার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি। এমনটি জানিয়েছে, ইএসপিএন।
আর্সেনালের বিপক্ষে ম্যাচটি জিতে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হতে পারে পেপ গুয়ার্দিওলার দলের।
২৮ রাউন্ড শেষে লিভারপুলের সমান ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে সিটিজেনরা।
