সাকিবের ফেরা আর হাসানের অভিষেকের দিনে টস হার বাংলাদেশের

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১০:২৭ এএম

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের হারে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি দুই দল। ঘুরে দাঁড়াতে চায় নাজমুল হোসেন শান্তর দল। আর লঙ্কানরা চায় সিরিজ জয়।

সেই ম্যাচে টস হেরে গেছে বাংলাদেশ। আগে ফিল্ডিং করতে নামছে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে টেস্টে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত হচ্ছেন পেসার হাসান মাহমুদ। এর আগে ২২টি ওয়ানডে ও ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন হাসান। দলে ফিরেছেন সাকিব আল হাসান। দল থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

টসের সময় হাসানের অভিষেকের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল

মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত