হবিগঞ্জের অধিকাংশ এলাকায় ১৭ ঘণ্টা বিদ্যুৎ ছিল না 

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৬:৩২ পিএম

হবিগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্যানেলবোর্ডে আগুন লেগে শহর ও শহরতলীর অধিকাংশ এলাকায় শুক্রবার (২৯ মার্চ) গভীর রাত থেকে প্রায় ১৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

জনা যায়, শুক্রবার রাতে বৃষ্টি শুরু হলে রাত ২ টার দিকে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের প্যানেলবোর্ডে আগুন লাগে। ফলে ৭ ফিডারের মধ্যে ৪টি অচল হয়ে পড়ে। ওই ৪ ফিডারের আওতায় কয়েক হাজার গ্রাহক রাত থেকে সারাদিন  বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। 

যোগাযোগ করা হলে সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  সিলেট থেকে প্রকৌশলী ও কর্মীরা কাজ করছেন। বিকল্পপথে শনিবার বিকেল পৌনে ছয়টা থেকে সব অচল ফিডারে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত