গাজীপুরে সংবাদ সম্মেলন

গ্রেপ্তার নেতাকর্মীর পরিবারের খোঁজ রাখছে বিএনপি

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০১:৫৫ এএম

গত বছরের ২৮ অক্টোবর পরবর্তী সময়ে গাজীপুর মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো মনিটরিং করছে মহানগর বিএনপি।

সেই সঙ্গে এই সময়ে মহানগরীর বিভিন্ন থানায় দায়েরকৃত ৪১টি মামলায় গ্রেপ্তার ২২৯ নেতাকর্মীর পরিবারকে সহযোগিতা ও সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। গতকাল শনিবার দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আহমদ আলী রুশদী, শহিদুজ্জামান, সুরুজ আহমেদ, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, তানভীর সিরাজ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত