প্রেমিককে নিয়ে ফের আলোচনায় অনন্যা পাণ্ডে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কিছুদিন আগে প্রেমিককে নিজের বাসায় ডেকে নিয়ে আসা নিয়ে মুখ খুলেছিলেন, যা নিয়ে বেশ আলোচনা হয় সোশ্যালে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অনন্যাকে একটি সম্পর্কের মধ্যে ‘সবচেয়ে অপ্রত্যাশিত’ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার বয়ফ্রেন্ড ফোন ধরেনি। আমি ৫০ থেকে ৭৫ বার তাকে ফোন করি। আমার একটা সমস্যা আছে। আমি এমন একজন মানুষ যার একটা সমস্যার সমাধান সেই মিনিটেই করা দরকার। আমি মানুষকে জায়গা দিতে পছন্দ করি না। আমি জানি, এটা ভালো অভ্যাস নয়।’
অনন্যা বলেছিলেন যে তিনি খুব দ্রুত বিষয়গুলোকে কাটিয়ে উঠতে পারেন, তবে ‘নাটকীয়’ হতে বেশ পছন্দ করেন। বললেন, ‘‘আমি খুব দ্রুত বিষয়গুলো কাটিয়ে উঠি। যেমন আমি দুই ঘণ্টা কান্নাকাটি করছি এবং তারপর আমি ‘আরে, আমি এখন ভালো আছি। আমাকে নাটকীয় হতে হয়েছিল কিন্তু আমি এখন ভালো আছি। কিন্তু, ভক্তদের জন্য একটি অনুরোধ রাখেন। যে, কাউকে ৫০ বার ফোন করা একদম উচিত না। সে ফোনটা এয়ারপ্লেন মোডে রেখে দেবে, যেটা একেবারেই ঠিক না।’
