অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে প্রথম সেশন পাড় বাংলাদেশের

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১২:২৮ পিএম

সিলেট টেস্টে বাংলাদেশ দলের লক্ষ্য ছিল ৫১১ রান। সে ম্যাচের ফল কী হয়েছিল, সেটি জানা কথাই। চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশের সামনে লক্ষ্যটা অসম্ভব—৫১১ রানই। অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে করেছে ৩১ রান। মাহমুদুল হাসান ২৪ বলে ১৯ রানে অপরাজিত আছেন। ২৪ বলে ১১ রানে খেলছেন জাকির হাসান।

আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে এক ঘণ্টার একটু বেশি সময় ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়েছে শ্রীলঙ্কা। 

প্রথম সেশনের ৩৭ মিনিটে কোনো বিপদ ঘটেনি বাংলাদেশের। ৮ ওভারে ৩১ রান করে অবিচ্ছিন্ন থেকেই মধ্যাহ্ন বিরতিতে গেলেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। জাকির ২৪ বলে ১১ ও মাহমুদুল হাসান জয় ২৪ বলে ১৯ রানে অপরাজিত।

ষষ্ঠ ওভারে অবশ্য ভাঙতে পারত এই জুটি। প্রাবাথ জায়াসুরিয়ার বলে জাকিরের ক্যাচ ছেড়ে দেন উইকেটরক্ষক কুসাল মেন্ডিস। এর বাইরে বেশ কিছু ডেলিভারিতে অস্বস্তিতে ভোগেন দুই ওপেনারই। তবে শেষ পর্যন্ত উইকেট বাঁচিয়ে রাখতে পেরেছেন তারা।

জিততে বাংলাদেশের প্রয়োজন আরও ৪৮০ রান। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে আরও ৫ সেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত