তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুন লেগে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।
আজ মঙ্গলবার (০২ এপ্রিল) শহরের মেয়র একরেম ইমামোগ্লু বলেন, দিনে সংস্কারকাজ চলাকালীন নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫ জন নিহত এবং ৮ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
মেয়র একরেম ইমামোগ্লু আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
