প্রসূতির মৃত্যুর পর শ্রীপুরে সেই হাসপাতাল বন্ধ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:৪৪ এএম

গাজীপুরের শ্রীপুরে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় লাইফ কেয়ার হসপিটাল বন্ধ করে দিল প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার ওই বেসরকারি হাসপাতালটিতে অভিযান চালান সিভিল সার্জন ডা. মাহমুদা আক্তার। পরে তিনি হাসপাতালটির সব ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন।

সিভিল সার্জন জানান, এখনো যে রোগীরা ভর্তি আছে বুধবার সকালের মধ্যে তাদের ছাড়পত্র দিয়ে হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনো নতুন রোগী ভর্তি করতে পারবে না। এদিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় গত ১ এপ্রিল সিভিল সার্জন পাশের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত