গেল মার্চে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। সেই সফরে দুর্দান্ত পারফর্ম করেছেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে মার্চ মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন এই লঙ্কান অলরাউন্ডার।
কামিন্দু বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানে অপরাজিত ছিলেন। ৩টি উইকেটও নেন।
মাসসেরার লড়াইয়ে কামিন্দুর প্রতিদ্বন্দ্বি নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার।
বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওয়ানডেতে বল হাতে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ব্যাট হাতে দুই ইনিংসে ৫২ রান করেছেন গার্ডনার। তাতে মার্চ মাসের সেরার মনোনয়ন পেয়েছেন তিনি। গার্ডনারের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।
