বাগেরহাটে পুড়ে গেছে প্লাইউড বোর্ড কারখানা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:৪১ এএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকার উডটেক নামের প্লাইউড বোর্ড কারখানা আগুনে পুড়ে গেছে। গত বুধবার গভীর রাতে উডটেক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামের এই কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর গতকাল বৃহস্পতিবার ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে কাঠ, ফেসভিনিয়ার, রেজিন দিয়ে প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন বোর্ড ও সার্টারিং বোর্ড তৈরি করা হতো।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত