বগুড়ার কাহালু উপজেলায় তারাবি পড়ে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেদোয়ান ইসলাম (১৮) পাতানজো গ্রামের মেরাজুল ইসলামের ছেলে ও এ বছর দুর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছেন। এছাড়াও পরিবারের সাথে কৃষি কাজ করতেন। শনিবার সকালে তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।
তিনি জানান বলেন, ইফতারের পর রেদোয়ান তারাবি পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রেদোয়ানকে কুপিয়ে হত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে. পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
