সিঁথিতে সিঁদুর, বধূরূপে ধরা দিলেন রাশমিকা! 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পিএম

বিজয়ের সঙ্গে রাশমিকার প্রেম নিয়ে আলোচনা বরাবরই তুঙ্গে। এরমধ্যেই নিজের ২৮তম জন্মদিনে নতুনরূপে সামনে এলেন অভিনেত্রী। পরনে কাঞ্জিভারাম, গা ভর্তি গয়না, সিঁথিতে সিঁদুর পরে একেবারে বধূরূপে ধরা দিলেন তিনি! এমন রূপে তাকে দেখা গেছে সদ্য উন্মুক্ত হওয়া ‘পুষ্পা ২’ সিনেমার ফার্স্টলুকে।

শুক্রবার (৫ এপ্রিল) মুক্তি পেল ‘পুষ্পা ২’-এর ফার্স্টলুক। যেখানে রাশমিকাকে দেখা গেছে একেবারে বধূ সাজে। তার ঝলক দেখে ইঙ্গিত পাওয়া গেল, শ্রীভল্লি রূপে ফের ঝড় তুলবেন অভিনেত্রী।

দক্ষিণী এই তারকা ক্যারিয়ারের শুরুতেই হয়ে উঠেছিলেন ভারতের ন্যাশনাল ক্রাশ! ‘পুষ্পা’ সিনেমার ‘স্বামী স্বামী’ গানে রাশমিকার নাচ দেখে মুগ্ধ ছিল সবাই। তার ‘শ্রীভল্লি’ চরিত্র দারুণ হিট। গতকাল রাশমিকার পোস্টার শেয়ার করে নির্মাতারাও জানান দিলেন, তিনিও থাকছেন পুষ্পার দ্বিতীয় ভাগে।

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, ‘পুষ্পা ২’-এর চিত্রনাট্যে বেশ পরিবর্তন করা  হয়েছে। জানা গেছে, ‘পুষ্পা ২’তে নাকি ‘শ্রীভল্লি’ চরিত্রটার মৃত্যু ঘটবে। শোনা যাচ্ছে, সিনেমার শুরুতেই মিলবে এর ইঙ্গিত।

তবে এসব গুঞ্জন থাকলেও সিনেমাটির প্রযোজক ওয়াই রবি শঙ্কর জানিয়েছেন, ‘গল্পের মধ্যে অনেক পরিবর্তন হবে, তা একেবারেই সত্যি। কিন্তু শ্রীভল্লির চরিত্রের মৃত্যু ঘটবে তা কিন্তু নয়। বরং সিনেমার সব চরিত্রগুলোই নতুন শেড পাবে।’

এই মুহূর্তে আরব আমির শাহিতে কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা। 
সম্পর্কের কিংবা বিয়ের প্রসঙ্গে এখনো মুখ খুলেননি দুজনের কেউই। বরং আড়ালে আড়ালে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন এই জুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত