ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার হিসেবে পায়জামা-পাঞ্জাবি ও মেয়ে শিশুদের ফ্রক, সালোয়ার কামিজ, থ্রি-পিস বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ এই ঈদ উপহার বিতরণ করেছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া মদিনাতুল উলূম নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার এতিম ছাত্রদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন মো. এহছানুল হক, মডারেটর আরিফুল হক, শরিফুল আলম, শাহ্ আলম কৌশিক, পারভেজ, মাসুম ও কুল্লাপাড়া মদিনাতুল উলূম নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার মুহতামীম হাফেজ মাও. হাবিবউল্লাহ মাহমুদী, সহকারী হাফেজ মো মাসুম বিল্লাহ প্রমুখ।
জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন, সংগঠনের সকল সদস্যদের ত্যাগ ও সেবার মনোভাবের কারণে এ সংগঠনটি দেশবাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রশংসিত হচ্ছে। এভাবেই এগিয়ে যাবে মানবতার সেবা, এগিয়ে যাবে জনতার ঈশ্বরগঞ্জ।
আওয়ামী লীগ স্বৈরতন্ত্র ও ভোট চুরির রোল মডেল: এবি পার্টি