বাংলাদেশি ২৭ জেলেকে উদ্ধার ভারতীয় কোস্ট গার্ডের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:৪০ এএম

বিকল বাংলাদেশি ফিশিং বোট ‘সাগর-২’-এর ২৭ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্ট গার্ড। গত শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গত ১ এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া থেকে ‘এফভি সাগর-২’ নামে একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। এরপর ৪ এপ্রিল বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘের দৃষ্টিগোচর হলে তারা অতি দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।  ওইদিন সন্ধ্যায় উভয় দেশের দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ কামরুজ্জামানের কাছে হস্তান্তর করে।

তিনি আরও বলেন, গত শুক্রবার মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকটবর্তী স্থানে বোটসহ জেলেদের মালিকপক্ষের  কাছে দেওয়া হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত