ত্রিশালে গণপিটুনিতে দুই খুনের আসামি নিহত

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০২:২৬ এএম

ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর দুটি খুনের প্রধান আসামি ‘জিলানী বাহিনীর’ প্রধান আবদুল কাদের জিলানী (৪৯) গণপিটুনিতে নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ঈদগাঁহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৯টায় ঈদগাঁহ বাজারে খুনের মামলার বাদী ও সাক্ষীদের ভয় দেখাতে আবদুল কাদের জিলানী কয়েকটি অটোরিকশায় ২০ থেকে ২৫ জন লোক ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। এ সময় দুজন গুরুতর আহত হয়। হামলা চলাকালে দোকানে থাকা লোকজন জিলানী বাহিনীকে ধাওয়া দেয়। রাতের অন্ধকারে দৌড়ে পালানোর সময় জিলানীর হাতে থাকা টর্চলাইট পড়ে গেলে স্থানীয় লোকজন ধরে গণপিটুনি দেয়।

২০১৮ সালে মতিন মাস্টার হত্যা ও ২০১৯ সালে দপ্তরি রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আবদুল কাদের জিলানী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত