ফেনীর ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে সৌদিপ্রবাসী ফারুকের বাড়িতে খড়ের গাদায় আগুন দিয়ে তার স্ত্রী ফাতেমাকে (৪২) তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাত আড়াইটার দিকে স্বজনরা তাকে না পেয়ে ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে বাড়ির পাশর্^বর্তী ক্ষেতের মাঝখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গতকাল রবিবার বিকেলে ফাতেমা বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, রাত ২টার দিকে ফাতেমা পোড়া গন্ধ পেয়ে মেয়েদের ডেকে নিয়ে ঘরের বাইরে এসে খড়ের গাদায় আগুন দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন আগুন নেভাতে আসেন। এই ফাঁকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা সবার অগোচরে ফাতেমাকে তুলে নিয়ে যায়।
