গত সপ্তাহেই চার দিনের ব্যবধানে দুইবার শিরোনামে এসেছিলেন এনদ্রিক। তবে সেটা জাতীয় দল ব্রাজিলের জার্সি গায়ে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে গোল করে। আন্তর্জাতিক বিরতির পরে ক্লাব পালমেইরাসে ফিরেও সেই একই ফর্ম ধরে রেখেছেন ১৭ বছর বয়সী এই সেনসেশন। রবিবার সান্তোসকে ২-০ গোলে হারিয়ে সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপ জেতে পালমেইরাস। ম্যাচে দারুণ অবদান রাখা এনদ্রিক ম্যাচ শেষে জানালেন- তিনি চান সব সময় ফিট থেকে নতুন প্রজন্মের আদর্শ হতে।
পালমেইরাসকে শিরোপা জেতানোর মাধ্যমে নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেললেন মাস তিনেক পরে রিয়ালে যোগ দিতে যাওয়া এন্দ্রিক। এখনও কৈশর না পেরোনো এই ফুটবলার ইতিমধ্যে ক্লাবের হয়ে ছুঁয়ে ফেলেছেন পঞ্চম শিরোপা। যার মাঝে আছে দুটি করে ব্রাজিলিয়ান সিরি আ ও সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপ এবং একটি সুপার কোপা।
শিরোপা নির্ধারণী ম্যাচে সান্তোসের বিপক্ষে ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি আদায় করে নেন এনদ্রিক। যা থেকে গোল করে দলকে এগিয়ে নেন রাফায়েল ভেইগা। এরপর ৬৭তম মিনিটে ব্যবধান বাড়ান করেন মোরেনো।
ব্রাজিল থেকে অনেক মেধাবী ফুটবলার এসেছে যুগে-যুগে। তবে শৃঙ্খলা ও ফিটনেসের কারণে অল্প দিনেই হারিয়ে যায় সে সকল নক্ষত্ররা। তবে নিজেকে লম্বা রেসের ঘোড়া ভাবা এনদ্রিক শিরোপা জয়ের পর জানান তিনি সর্বদা ফিট থাকতে চান। এন্দ্রিকে জানান, ‘সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টির স্বাদ নিন।‘
এনদ্রিক যোগ করেন, ‘জানি, আমি নতুন প্রজন্মের মধ্যে আছি। আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। সকল শিশুর জন্য আইডল হওয়ার স্বপ্ন আমার। এটাও জানি যে কাজটা কঠিন, কারণ এমন কিছু মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না, কিন্তু তাদের জন্য আমি নতুন আইডল হতে চাই। আমি চাই তারা আমার দিকে তাকাবে এবং ভাববে যে, আমি এই অবস্থানে আসতে পারলে তারাও পারবে।‘
মাস তিনেক বাদে যোগ দিবেন রিয়ালে। অন্যদিকে সপ্তাহ খানেক আগেই জাতীয় দলের সাথে থাকার সময় কথা বলার সুযোগ হয়েছিল দুই লস ব্ল্যাঙ্কস তারকা ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর সাথে। তাই এনদ্রিককে কথা বলতে হলো সেই ব্যাপারেও, ‘ভিনিসিউস ও রদ্রিগো জানতে চেয়েছিলেন, আমি কখন মাদ্রিদে যাচ্ছি। লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেসও একই কথা জিজ্ঞেস করেছে। জানি আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মন এখনও এখানেই (পালমেইরাসে) আছে।‘
১১ বছর বয়সে পালমেইরাসের যুব দলে যোগ দেন এনদ্রিক। প্রতিভার ঝলক দেখিয়ে উঠে আসেন মূল দলে। কৃতজ্ঞতা জানালেন তিনি ক্লাবের প্রতি।
