শতভাগ কারখানায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ: বিজিএমইএ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ পিএম

পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ। আজ মঙ্গলবার বিজিএমইএ'র নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান (কচি) পোশাক শিল্পখাতের উদ্যোক্তাদের পাওনাদি পরিশোধ করায় ধন্যবাদ জানান।

তিনি সেতুমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নৌমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা, শ্রমিক নেতৃবৃন্দ এবং মিডিয়াসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ঈদের আগে বেতন ভাতা বিষয়ে সমস্যা হতে পারে এরকম ৪৫০টি কারখানা প্রতিষ্ঠানকে ক্লোজ মনিটরিংবার আওতায় এনে বিজিএমইএ সমস্যার ধরন বুঝে সমাধানের উদ্যোগ নেয়। শতভাগ কারখানায় মার্চ মাসের বেতন এবং ঈদুল ফিতরের ভাতা পরিশোধ করা হচ্ছে। ২/১টি কারখানার  বেতন ভাতা প্রক্রিয়াধীন রয়েছে, যা পরিশোধ করা হবে।

তিনি রপ্তানিমুখী পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ দেশের রপ্তানি বাণিজ্য সচল রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত