চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের মাঠে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত (৩-৩ গোল) ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার সিটিকে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে এক পয়েন্ট পেলেও কিছুটা হতাশ ম্যানসিটির মিডফিল্ডার ফিল ফোডেন।
ম্যাচের দ্বিতীয় মিনিটে সিলভার গোলে এগিয়ে যাওয়ার পর আত্মঘাতী গোল হজম করে সিটিজেনরা। পরে ৭১ মিনিটে স্কোর ৩-২ হয় সিটি ডিফেন্ডার গাভার্দিওল গোল করলে। কিন্তু ৭৯ মিনিটে ভালভার্দে গোল করলে ফের ৩-৩ হয় স্কোর।
ফোডেন বলেন, 'আমরা কিছুটা হতাশ, বিশেষ করে ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারতাম। কিন্তু, গোল কিকের পর আমরা বল পেলামই না এবং তারা চমৎকার একটি গোল করল। ফিরতি লেগে আমাদের অনেক কিছুর উন্নতি করতে পারি।'
১৭ এপ্রিল ইতিহাদে হবে দ্বিতীয় লেগ।
