আইনজীবী নিবন্ধন কমিটির নতুন প্রধান বিচারপতি আশফাকুল

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৩ এএম

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে এ পদে মনোনীত করেন। সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।

বার কাউন্সিল দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা। আইনবিষয়ে ডিগ্রি লাভের পর বার কাউন্সিলের নির্ধারিত এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই সংস্থার সনদ নিয়ে আইন পেশায় আসতে হয়। এসব পরীক্ষা পরিচালনা ও আইনজীবী তালিকাভুক্তির কাজ করে বার কাউন্সিলের এনরোলমেন্ট বা আইনজীবী নিবন্ধন কমিটি।

১৯৫৯ সালের ১৫ জুলাই জন্মগ্রহণকারী আশফাকুল ইসলাম ঢাকা বিশ^বিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে ১৯৮৩ সালে জেলা ও দায়রা আদালতে এবং ১৯৮৫ সালে হাইকোর্টে আইন পেশা শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত