তিন পক্ষের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠেয় ১৮, ১৯ ও ২০ এপ্রিল বাংলাদেশ সাঁওতাল সম্মেলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার সকালে এ সম্মেলন শুরু হয়ে আজ শনিবার শেষ হওয়ার কথা ছিল।
এই সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬ হাজার সাঁওতাল অংশগ্রহণ করতেন বলে দাবি করেছেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বিমল মূর্মু। আয়োজক কমিটির সভাপতি রমেশ হাসদা দাবি করেন, গত বুধবার সন্ধ্যায় তিন পক্ষকে ডেকে বৈঠক করেন ইউএনও। সেখানে ধর্মীয় কিছু বিষয় সুরাহা না হওয়ায় সম্মেলন বন্ধ রাখতে নির্দেশ দেন তিনিা।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, সম্মেলনকে ঘিরে অপর দুটি অংশ অভিযোগ দিয়েছে। তাদের সমঝোতা না হওয়ায় বিশৃঙ্খলা এড়াতে সম্মেলন বন্ধ করে দেওয়া হয়েছে।
