ইউএসএআইডি এবং সিমিট প্রতিনিধি দলের বারি পরিদর্শন

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:০১ এএম

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং সিমিট (আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা প্রতিষ্ঠান) প্রতিনিধিদল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

গতকাল শুক্রবার প্রতিনিধিদলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় বারির ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শওকত আলী খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত