বিশাল নিয়োগ দিচ্ছে বিমান বাংলাদেশ, আবেদন করুন দ্রুত

  • ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে ৯০ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ
  • প্রার্থীকে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১০:১৫ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠানে ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামীকাল ২২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড।

পদ: ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল)।

পদসংখ্যা: ১টি।

জনবল নিয়োগ: ৯০ জন।  

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম এসএসসি পাস।

অতিরিক্ত যোগ্যতা: অবশ্যই নম্র-ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন বিভাগ: ১।

অন্যান্য সুযোগ-সুবিধা: বিমান কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর বয়স: ২৭ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটের এই লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল ২০২৪।

সূত্র: বিমান বাংলাদেশের ওয়েবসাইট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত