রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ পিএম

রাজধানীর গুলশান নতুন বাজার এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

আজ রবিবার (২১ এপ্রিল) সকালে নতুন বাজার ময়লার ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, ময়লা পরিষ্কারের জন্য একটি তিন চাকার ভ্যান নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজ্জাক। এসময় একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজ্জাকের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার দক্ষিণ বানিয়াদী গ্রামে। বাবার নাম ফয়েজ উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত