সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বেড়েছে মাছের দাম। ভারী বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে এই অঞ্চলে মাছের দাম ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় মৎস্যজীবী এবং বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। খবর দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।
প্রতিবেদনে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে স্থানীয় বাজারে বিভিন্ন ধরনের মাছের সরবরাহ কমে গেছে। এতেই বেড়েছে মাছের দাম।
পূর্বাঞ্চলীয় প্রদেশের চেম্বার অব কমার্সের কৃষি ও খাদ্য কমিটির সদস্য মো. আল মুরখান জানান, প্রবল বাতাস ও নিরাপত্তা ঝুঁকির কারণে জেলেরা সমুদ্রের গভীরে যেতে পারছে না। গত সপ্তাহে বেশিরভাগ মাছ ধরার নৌকা ঈদুল ফিতর উপলক্ষে বন্ধ ছিল। পরে প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়।
যদিও কিছু নৌকা প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ফিরে এসেছে। তবে তাদের ধরা মাছের সরবরাহ বাজারের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। আল মুরখানের সঙ্গে একমত মাছ বিক্রেতা ফাদেল আল কালাফ। তিনি জানান, বাজারে মাছের পরিমাণ অনিয়মিত ও এত কমে গেছে যে সেগুলোর দাম বেড়ে গেছে।
বেনজীর ইস্যুতে দুদকে আবেদন ব্যারিস্টার সুমনের
সৌদিতে ধরপাকড় চলছেই, গ্রেপ্তার আরও ১৪৬০৭
ভারত-চীন দ্বন্দ্বের মধ্যেও মালদ্বীপে নির্বাচনে ভোটার বেশি