জার্মানিতে ইহুদি ও মুসলিমদের মৈত্রী স্থাপনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ দেখা গেছে দুই সম্প্রদায়ের নেতাদের তরফ থেকে। জার্মানিতে বর্তমানে যে ৫৫ লাখ মুসলিম বাস করেন, তার অর্ধেকই দেশটির নাগরিক। অর্থাৎ ইউরোপ মহাদেশে জার্মানিতে সর্বোচ্চ মুসলিম বাস করেন। তাদের সঙ্গে দ্বিতীয় বিশ^যুদ্ধের মারাত্মক পরিণতির শিকার হওয়া ইহুদি জনগোষ্ঠীর মানুষদের সম্পর্কোন্নয়নের চেষ্টা চলছে।
জার্মানির ‘সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমস’-এর মহাসচিব আবদেসসামাদ এল ইয়াজিদি বলেন, ‘ইহুদি ও মুসলমানরা এই সংঘাতকে খুব আবেগের সঙ্গে নিয়েছে। আস্থা তৈরি করা এবং সমস্যাটি নিয়ে বস্তুনিষ্ঠভাবে তর্ক করা এবং একে অপরের সঙ্গে সম্মানজনক আচরণ করা সম্ভব।’
