আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সরাসরি যোগ রয়েছে বলিউড ইন্ডাস্ট্রির। তার মন রেখে চলতে হয় বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের। এমন গুঞ্জন টিনসেল টাউনে নতুন নয়। এমনকী বেশ কয়েক বছর আগে খবর ছড়িয়ে পড়েছিল যে দুবাইয়ে দাউদের পার্টিতে নাকি ডান্স পারফর্ম করেছিলেন অক্ষয়পত্নী টুইঙ্কেল খান্না। ২০১০ সালে এ নিয়ে খিলাড়ি কুমারকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, এসব খবর ভিত্তিহীন। সেই ঘটনার এত বছর পর এবার মুখ খুললেন টুইঙ্কেল নিজে।
অক্ষয় কুমারের সঙ্গে বিয়ের পর থেকেই অভিনয় জগৎ থেকে কার্যত ছুটি নিয়েছেন টুইঙ্কেল। দুই সন্তানের মা তিনি। চুটিয়ে বই লেখেন। সেই টুইঙ্কেলের সঙ্গেই নাকি যোগ ছিল ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মূল চক্রী দাউদের! মুম্বাইয়ের অন্ধকার জগতের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত যে ডনকে এখনও ছুঁতে পারে না পুলিশ। সেই ডনের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন টুইঙ্কেল! অক্ষয় ঘরনি সাফ জানিয়ে দিলেন, পুরোটাই ভুয়া খবর।
বলেন, ‘শুনেছি, আমি নাকি দাউদের ডাকে নাচতে গিয়েছিলাম। যদিও আমার ছেলেমেয়েরা ভাবে, আমার নাচ আর ডব্লিউডব্লিউএফ দেখা একই রকম। তবুও যদি দাউদ চান, অনেক ভালো শিল্পীকে নিজের অনুষ্ঠানে ডাকতেই পারবেন। আমি তাদের মধ্যে পড়ি না। গোটাটাই মিথ্যে খবর।’
টুইঙ্কলের দাবি, বিভিন্ন ধরনের ভুয়া খবরই তার নজরে পড়ে আজকাল। কোথাও বিবৃত ছবি ব্যবহার করে মিথ্যে খবর প্রচারের চেষ্টা হয় তো কোথাও করোনা ভাইরাসের ভুল তথ্য তুলে ধরে আতঙ্ক তৈরি করা হয়। তেমনই একটা মিথ্যে খবর হল তার সঙ্গে দাউদ যোগের রটনাও।
সাইবার ক্রাইমের দ্বারস্থ রণবীর সিং