নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে শিউলি খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ সোমবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিউলি খাতুন এলাকার আব্দুল আজিজ মন্ডল শক্তির স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিউলি সবার অজান্তে ঘরের দরজা দিয়ে শোবার ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে ঘরের দরজা লাগানো দেখে সন্দেহ করেন। পরে জানালা দিয়ে তাকে মৃত অবস্থায় ঝুলতে দেখেন তারা।
পরিবারের সদস্যরা জানান, শিউলির প্রথম সন্তান মারা যায়। সেই থেকে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। পরে তার দুটি কন্যা সন্তান হয়। ধারণা করা হচ্ছে বিষণ্ণতা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বঙ্গবন্ধুর সমাধিতে চীনা রাষ্ট্রদূতের শ্রদ্ধা