ফিডার বন্দর থেকে চট্টগ্রাম আঞ্চলিক হাব

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪১ এএম

বিদেশি বিনিয়োগে আরও এগিয়ে যাবে চট্টগ্রাম বন্দর। এতদিন চট্টগ্রাম বন্দর ফিডার বন্দর হিসেবে ব্যবহৃত হতো। কম ড্রাফটের জাহাজ ভেড়ানো যেত বলে এখানে বড় জাহাজগুলো ভিড়ত না। ফলে দুবাই, মালয়েশিয়া কিংবা শ্রীলঙ্কার বন্দরে বড় জাহাজগুলো কনটেইনার রেখে যাওয়ার পর সেগুলো ছোট জাহাজে করে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হতো। কিন্তু এখন পতেঙ্গা কনটেইনার টার্মিনালের ড্রাফট বেশি হওয়ায় এবং বে-টার্মিনাল চালু হলে বড় জাহাজগুলো সহজেই এখানে ভিড়তে পারবে। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম জুয়েল এভাবেই বন্দর নিয়ে আশার কথা শোনালেন।

তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর এখন আঞ্চলিক হাব হিসেবে পরিগণিত হচ্ছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও বে-টার্মিনালে শতভাগ বিদেশি বিনিয়োগের মাধ্যমে বিদেশি অপারেটরদের নিয়োগের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বহু গুণে বেড়ে যাবে। এছাড়া আগামীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও চালু হবে।’

ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত