জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার গাই উইটাল। ৫১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার চিতা বাঘের আক্রমণের শিকার হয়েছেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
জিম্বাবুয়ের হয়ে ১৯৯৩-২০০৩ পর্যন্ত ৪৬ টেস্ট ও ১৪৭ ওয়ানডে খেলেছেন গাই উইটাল। ওয়ানডেতে ২৭০৫ রান ও ৮৮ উইকেট নেন তিনি। টেস্টে তার রান ২২০৭, উইকেট ৫১টি। টেস্টে ৪ সেঞ্চুরি ও ১০ ফিফটি আছে তার। বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরি ও ২টি ফিফটি আছে তার।
বর্তমানে উইটাল হুমানিতে সাফারি ব্যবসায় জড়িত আছেন। উইটাল চিতার আক্রমণে মাথায় ও হাতে আঘাত পান।
উইটালের স্ত্রীর করা পোস্ট থেকে জানা যায়, চিতা বাঘের সঙ্গে লড়াই করে যখন পারছিলেন না উইটাল, তাদের কুকুর চিকারা সাহায্য করেন। কুকুরটি চিতা বাঘের সঙ্গে লড়াই না করলে আরও ক্ষতি হতে পারতো উইটালের।
ঘটনার পর দ্রুত বিমানে করে হারারেতে এনে চিকিৎসা দেওয়া হয় উইটালকে। এর আগেও একবার কুমিরের আক্রমণ থেকে বেঁচে যান উইটাল।
সেবার রাতে উইটালের ঘরে কুমির ঢুকে পরেছিল। তবে উইটাল বিছানার ওপরে থাকায় সেই যাত্রায় বেঁচে যান।
