জাতির পিতার সমাধিতে বিএসএমএমইউ'র উপ-উপাচার্যের শ্রদ্ধা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)'র নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ মোতিকুর রহমান। আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দীর্ঘায়ু কামনা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল আজিক, সাবেক প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, বিএসএমএমইউ স্বাচিপ এর সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. হাসান শাহরিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. কেএম তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. আশীষ কুমার সরকার, সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন সুমন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. জাহান শামস নিটোলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত