টি-টোয়েন্টিতে উইন্ডিজকে হারিয়ে দিলো নেপাল!

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পিএম

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয় তুলে নিয়েছে নেপাল। 

কীর্তিপুরে পাচ ম্যাচ সিরিজের প্রথমটি প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা করে ৫ উইকেট ২০৪ রান। অধিনায়ক রোহিত পৌরেলের সেঞ্চুরিতে দুই বল আগেই ৬ উইকেটের জয় তুলে নেন নেপাল। 

লক্ষ্য দাড়ায় ১২ ও ৩৮ রানে দুই ওপেনারকে হারানোর রোহিত হাল ধরেন নেপালের । দারুণ ব্যাটিং নৈপূন্য দেখিয়ে বড় শটে বল বাউন্ডারি ছাড়া করতে থাকেন। তাকে সমর্থন দিয়েছেন কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং আইরি।

123

রোহিত ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরির দেখাও পেয়ে যান। ততক্ষণে নেপালের জন্য ম্যাচটি অনেক সহজ হয়ে এসেছে। ৫৪ বলে ১১২ রান করা রোহিত খেলেছেন ১০ টি চার, ৬ টি ছক্কা। ১৯তম ওভার চলাকালীন ম্যাথু ফোর্ডের শিকার হয়ে ফিরেছেন এই ব্যাটার। তখন দলের সংগ্রহ ১৯২ রান। বাকিটা গুলশান ঝা ও প্রতিশ জি সি মিলে শেষ করেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান, গুলশান পর পর দুইটি বাউন্ডারি আদায় করে নেন। নিশ্চিত হয় নেপালের জয়।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ এ দলের পক্ষে দলীয় অধিনায়ক রোস্টন চেজের ৪৬ বলে ৭৪ রানের ইনিংস বড় ভূমিকা রেখেছে। এছাড়াও ওপেনার আলিক আথানজের ২৫ বলে ৪৭ রান, কেসি কার্টির ২৬ বলে ৩৮ রান দুইশো ছাড়িয়ে যেতে সাহায্য করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত