জলে নেমে কুকুরের জলকেলি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম

শহরের পাশাপাশি গ্রামেও প্রচণ্ড রোদ ও অসহনীয় গরম। মানুষের পাশাপাশি পশুপাখিও খুঁজছে প্রশান্তির ছায়া। সেচ পাম্প দিয়ে ফসলের জমিতে দেওয়া হচ্ছে পানি। সেচ পাম্প থেকে ড্রেন দিয়ে পানি গিয়ে পড়ছে ফসলের জমিতে। আর এই প্রশান্তির পানিতে গা চুবিয়ে বেঁচে থাকার নিরন্তর চেষ্টায় ড্রেনের পানিতেই নেমে পড়ে কুকুরটি।

টানা গরমে দেশের বিভিন্ন জায়গার মতো বগুড়ার আদমদীঘি উপজেলাবাসী হাঁপিয়ে উঠছে দিনের প্রথম ভাগ থেকেই। দাবদাহ চলছে রাতেও। উত্তাপ থাকবে আরও কয়েকদিন। গরম থেকে বাঁচতে নাভিঃশ্বাস যেন। একটু বাতাস, একটু ছায়া পেতে মন আনচান করছে সবারই।

বেলা তখন আকাশের মধ্যসীমা পার করেছে। রোদের তেজ যে প্রাণীকূলে সইছে না তার প্রমাণ সর্বত্রই মিলছে। নইলে কি আর সাধে কুকুরটি সড়কের পাশে একটি সেচ পাম্পের পানিতে জলকেলি খেলা!

আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সান্তাহার-জয়পুরহাট সড়কের পাশে একটি সেচ পাম্পের পানিতে ডুব দিতে দেখা যায় কুকুরটিকে। গরম তাড়াতেই যেন তার পানিতে নেমে পড়া, তা খুব সহজেই বোঝা যাচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত