সখীপুরে ট্রাক্টরের ধাক্কায় কৃষকের মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১১:০৮ পিএম

টাঙ্গাইলের সখীপুরে ট্যাফে ট্রাক্টরের ধাক্কায় বাবলু মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার কীর্ত্তনখোলা পূর্ব পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু মিয়া ওই গ্রামের মৃত সুমেশ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলু মিয়া বিকেলে ঘাস কেটে বাড়িতে ফিরছিলেন।  উপজেলার কীর্ত্তনখোলা পূর্ব পাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্যাফে ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে সে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ পড়েনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত