প্রেক্ষাগৃহ এবং ওটিটি-তে সাফল্যের শিখরে পৌঁছে গেছে মালয়ালম সিনেমা। দর্শকের কাছে ইতিমধ্যেই মানসম্পন্ন বিনোদনের জন্য প্রশংসিত এটি। সম্প্রতি, মুম্বাই সংবাদসংস্থার কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে এই সিনেমা নিয়ে মন্তব্য করলেন অভিনেতা ফাহাদ ফাসিল।
ফাহাদ বলেছেন যে কীভাবে মালয়ালম সিনেমার বাণিজ্য বেড়েছে কিন্তু এখনও তাদেরকে সেভাবে সমর্থন করা হয় না। এখনও প্রেক্ষাগৃহে নিজেকে প্রমাণ করতে হয় তাদের। তারপর কোলাবোরেশন আসে। সব ক্ষেত্রে তেমনটা হয়না। যেখানে শুটিং শুরু হওয়ার আগেই ৮০% চুক্তি সম্পন্ন হয়।
ফাহাদ একজন সফল মডেল। দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে তিনি মালয়ালম সিনেমার অন্যতম অভিনেতা হয়ে উঠেছেন। অভিনেতার কথায়, ‘আমাদের ছবি প্রেক্ষাগৃহে শোরগোল সৃষ্টি করে অনায়াসেই। আমি মনে করি সেই দিক থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা আমাদের কাজ নিয়ে আত্মবিশ্বাসী। ব্যবসা তো হতেই থাকবে।’
ফাহাদ ফাসিলকে সম্প্রতি জিথু মাধবন পরিচালিত ‘আভেশাম’ এ নতুন রূপে দেখা গেছে। এছাড়া আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়েও তিনি বলিউডকে নিজের জাত চিনিয়েছেন।
ফিরছে ‘মুফাসা’, এবার শাহরুখের সঙ্গে অক্ষয়-আমিরের টক্কর?