ভোলায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৪ মে ২০২৪, ০১:৪১ পিএম

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (৩ মে) রাতের দিকে ইলিশা জংশন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুসের মোটরসাইকেল প্রতীকের সমর্থক ও আলহাজ্ব মোশারেফ হোসেনের আনারস প্রতীকের সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের পক্ষে বাজারে মিছিল করেন। এক পর্যায়ে মিছিল কারীরা ফেরী ঘাট এলাকায় আসলে উভয় গ্রুপের মধ্যে উত্তজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আনারস মার্কার সমর্থকরা মোটরসাইকেলের একটি নির্বাচনী অফিস, প্রচারের অটোরিকশা ভাঙচুর করে এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও ফেরী ঘাটে অপেক্ষমান আন্তঃজেলার কয়েকটি মালবাহী ট্রাক ভাঙচুর  করে।  

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন জানায়, মোটরসাইকেল প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করতে ছিলাম। পরিস্থিতি উত্তপ্ত হলে আমি পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা আমাদের উপর হামলা করে। 

এ ঘটায় জেলা পুলিশ সুপার মাহিদুজ্ভোজামান বলেন নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত